জয়ন্ত চট্টোপাধ্যায়

যখন খুব দরকার তোমাকে ডাকি,

তুমি বেয়াড়া বালক বা

লুকোচুরি বালিকা হয়ে যাও।

যখন তোমাকে চাই না, চাই দূরে চলে যাও,

.

তুমি প্রগলভা রমণী হয়ে একঝুড়ি

মিথ্যা গল্প খুলে বসো 

অথবা লুকোচুরি বালক হয়ে চোখ চেপে ধরো।

.

বিপ্রতীপ মতে বা পথে তুমি আছো।

খুব দরকার হলে তুমি ডুমুরের ফুল হয়ে যাও

কাটাছেঁড়া না করলে তোমাকে আর দেখাই যায় না।

প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *