সব্যসাচী রায়
জোছনার মতো হালকা,
তুমি ভেসে বেড়াও আমার স্মৃতিতে—
যেন কোনও প্রতিশ্রুতি ভিজে গেছে,
এখন কালি গলে গিয়ে ঘুম পায়।
ছোটখাটো এক স্বপ্ন ছিল—
একদিন হঠাৎ তোমায় দেখে ফেলব,
জানতে চাইবে—”চশমা নিলে কবে?”
বলব—”আমি তো চিরকাল তোমার ঠিকানাহীন শহর।”
তারপর হাসি: অতীতের ফাঁকে হেঁটে চলে যাবে
ধোঁয়ায় মোড়ানো বিশ্বাসের মতো।
এমন এক উড়ন্ত মাছ- জলেই বাস করে,
শুধু চুপচাপ মরে যায় আকাশে।
প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine
![]()
