নীলাঞ্জনা হাজরা

পালা গান শুনে ফেরার সময়

সুরটা পিছু নিয়েছিল 

ক্রমশ সামনের দিকে চলে আসছিলাম 

মায়ার খাঁচায় আবদ্ধ হচ্ছিল 

ফেলে আসা মুষ্টিময় মুহূর্ত 

একটা টান যেটা একসঙ্গে

পিছিয়ে নিয়েছিল আর এগিয়ে দিয়েছিল, 

এইজন্যই মায়ার  রূপটা তুলিতে

 রঙ করতে করতে

ঠিক করা হলনা

জল বেশি হয়েছিল 

যা প্রত্যাশার সুদূরে,,,,

প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *