একবার বিজ্ঞানী নিউটনের কাছে এক বন্ধু একটা ভালো বই পড়তে চায়। নিউটন নিজের সবচেয়ে প্রিয় বইটা খুশি হয়ে বন্ধুকে দিয়ে দেন। পরদিন বন্ধু বইটি ফেরত দিতে এলে নিউটন জানতে চান বইটা পড়ে বন্ধু কতটা আনন্দ পেয়েছে। বন্ধু মাথা নেড়ে বিরস মুখে জানায় যে বইটি মোটেই পড়তে ভালো নয়। নিউটন তাতে বেশ অবাক হয়ে যান। বইটি ছিল ইউক্লিডের জ্যামিতি। 

.

.

রবীন্দ্রনাথ একবার শরৎচন্দ্রকে বলেছিলেন, ‘আমার জীবনস্মৃতির মত তোমার জীবনের কথা লেখো না হে শরৎ।’ শরৎচন্দ্র বলেছিলেন, ‘তা আর হয় না। আমার জীবন তো ভালো নয়। আগে যদি জানতাম যে এত খ্যাতি-যশ হবে তো বুঝে চলতাম।’

.

.

হার্টফোর্ডে এক বিরাট অট্টালিকায় বাস করতেন মার্ক টোয়েন। একদিন এক অতিথি বললেন, 

‘আপনি এমন প্রাসাদের মত বাড়ি করেছেন, নিশ্চয়ই ভিখারিরা এসে খুব জ্বালাতন করে?’

মার্ক টোয়েন বললেন,’আমি কিন্তু কাউকেই শূন্য হাতে ফিরিয়ে দিই না।’

ভদ্রলোক অবাক হয়ে বললেন, ‘তাই নাকি, একজনকেও নয়?’

মার্ক টোয়েন জানালেন, ‘সামনের ওই বাড়িটা দেখছেন? ওটা আমার বন্ধু ধনুকুবের ওয়ার্নারের। কোন ভিখিরি এলেই তার হাতে একখানা চিঠি লিখে ওর বাড়ি পাঠিয়ে দিই। আর তাতে লিখি ও যেন প্রার্থীকে বিমুখ না করে।’

.

.

তখন অল্প বয়স। প্রিয় বান্ধবী তাঁর সঙ্গে সময় কাটাবার আগ্রহ নিয়ে এসে অপেক্ষা করে করে হতাশ। চার্লস ডারউইনের দেখাই পেল না। মেয়েটি বিরক্ত হয়ে সব সম্পর্ক চুকিয়ে দিল। পরে জানা গেল যে ডারউইন ওই সময়ে আরো প্রিয় সঙ্গীদের নিয়ে ব্যস্ত ছিলেন। বান্ধবীর চেয়েও প্রিয় সঙ্গী কারা? একদল গুবরে পোকা।

প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine

সংগৃহীত

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *