মনোজ অধিকারী

ফিরব কী করে তার কাছে

একটিও ফুল ফোটেনি আজ

সাঁতার সে তো ভুলে গেছি

নদীর পায়ের কাছে দাঁড়াই

.

ফিরব কী করে তার কাছে

চোখে একফোটাও জল নেই

দলছুট মেঘ, নিরব সূর্যাস্ত

মুখ লুকোবার জায়গা নেই

.

ফিরব কী করে তার কাছে

সেই ময়ূর পালক হারিয়েছি

আজ একটিও চিঠি লিখিনি

পড়ব শুনব দুজন দুজনার

.

ইতি তোমার, প্রিয় নিমগাছ।

প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *