বিজন কুমার সেনগুপ্ত
পাইনি অনেক কিছুই বোধ হয়
পারিনি তাই।
যে আমার বাইরে থেকে ভিতরে এসে দরজাটা ভেজিয়ে দিয়ে আমার মতো করে আপন করলে, অন্তত বোধ হয় পারিনি বুঝতে সেটাই।
যেটা অনেক করে পারিনি সে যে কাল বেলায় পড়ন্ত বিকেলে আসবে, সেটা জানতে পারিনি।
জানতে পারিনি আমার চলার পথে পথে শীতের সন্ধ্যায় আমার কোন অতীত থমকে আছে আমাকে দেখতে, সেতো খুঁজতে চেয়ে তার আপনাকে, কিন্ত আমি পারিনি বুঝতে।
সময়ের পাখি ডানা মেলে উড়ে চলে, সন্ধ্যা নামে অভিহিত এক মাঠে , অনেক সময় পারিনি বুঝতে, তাই হাতড়ে বেড়াই হিজলের পারে , যেখানে দেখি ঝড়ে বিধ্বস্ত এক নাল ভাঙ্গা পদ্ম ফুল পারেনি ফুটতে।
এত অনন্ত সুন্দর তাই বোধ হয় পারিনি বুঝতে তোমাকে,তাই বোধ হয় পাই নি , তাই বোধ হয় রাই জেগে ওঠে কোন সকালে, আমি বুঝতে পারিনি।
প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine
