বিকাশ ভট্টাচার্য
বৃষ্টি নামছে। হঠাৎ বৃষ্টি নামছে। আঁধার করা বৃষ্টি
তিরের ফলা নামছে মেঘের আড়াল থেকে তীক্ষ্ণ
ভয়টা কাকে? লুকিয়ে দ্যাখে বুকের ভিতরে বিঘ্ন
এক বর্ষাবৃত রিষপীড়িত শখের গোয়েন্দাকে
.
ঘেমে অস্থির। পা বাড়ানোর সাহসটুকুও নেই
হয়তো তুমিও দাঁড়িয়ে নেই আমার মতো একা
তুমুল বৃষ্টি। বৃষ্টি যেন আবছাঘেরা বাসর
যদিও ছাতার নিচে আমাদের অনেক সন্ধে দ্যাখা
.
এখন রাত্রি। অন্ধ রাত্রি তোমার আমার মধ্যে
দাঁড়িয়ে আছি আমরা দুজন ব্যথার গদ্যে পদ্যে।
প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine
![]()
