অমিত কোলে
কিছু বিপরীত শব্দ অর্থ বদলে
সমার্থক শব্দের জায়গা নিয়েছে;
তাতেই
জনজীবন, রাজনৈতিক জীবন বিঘ্ন হয়েছে
এই প্রশ্নে সমাজ মাধ্যমের পথে নেমেছে কিছু নেটিজেন;
কিছু আগেও ওরা ছিল সমার্থক শব্দ ভান্ডার,
এখন বিপরীত।
.
সমার্থক শব্দ ও বিপরীত শব্দ
আসলে আমাদের ভিতরে থাকা দুটি অভিধান,
আমরা অনবরত শব্দ ঢালপাল করছি
কখনও চিনি, কখনও লবণ, কখনও বা ঝালটক মিশিয়ে কোনোভাবে চেষ্টা করছি জীবন একটু সুস্বাদু হোক;
.
আর এভাবেই বার বার শব্দদের শব্দচ্যুত করছি
অসহায় হয়ে পড়ছে আমাদের আর্তনাদ।
প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine
![]()
