অশেষ বন্দ্যোপাধ্যায়
তোমাকে ঠিক মানুষের মতো দেখতে
আচার আচরণে কথাবার্তায়
অবিকল রক্ত মাংসের মানুষ।
.
হঠাৎ কোন এক রাতের আঁধারে
বদলে গেল সময়
বদলে গেল মানুষের মুখ।
.
পচা গলা দুর্গন্ধযুক্ত বাতাস ভাসে
বিষাক্ত গড়ল গড়িয়ে পড়ে রাজপথে।
.
রক্তের আলপনা আঁকা পথ মিশেছে পথের গায়ে
মুখোশের আড়ালে বীভৎস দৃশ্যপট।
.
মানুষ ক্রমশঃ হারিয়েছে মনুষ্যত্ব
বিবেক দংশন মিথ্যে এখন।
.
পৃথিবীর মানুষ সত্যিকারের মানুষ হয়ে উঠুক।
প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine
