নিউ ইয়র্ক শহরে একদিন রাতে মার্ক টোয়েনের একদল বন্ধুর হঠাৎ মনে পড়ল যে আজই তাদের লেখক বন্ধুটির জন্মদিন। তারা ঠিক করল যে বন্ধুকে এখনই একটা দারুন উপহার পাঠাতে হবে। কিন্তু তারা জানত যে টোয়েন এখন শহরে নেই, আর ভবঘুরে লেখক যে কোথায় থাকবেন তা কেউ বলতে পারবে না। অনেক ভাবনা চিন্তা করে বন্ধুরা উপহারের প্যাকেটের ওপর ঠিকানা লিখল, ‘মার্ক টোয়েন, ঈশ্বর জানেন কোথায় আছে।’ কয়েক সপ্তাহ পর বন্ধুদের কাছে টয়েনের একটা চিঠি এলো যাতে লেখা, ‘ঈশ্বর খুঁজে পেয়েছেন।’
.
.
আব্রাহাম লিংকন একবার গ্রামাঞ্চল থেকে শহরের দিকে হেঁটে যাচ্ছিলেন। একই দিকে গাড়ি চালিয়ে এক ব্যক্তিকে যেতে দেখে তিনি হাত তুললেন। লোকটি গাড়ি থামালে লিঙ্কন তার কাছে গিয়ে বিনীতভাবে বললেন, ‘আপনি কি দয়া করে আমার এই ওভারকোটটি শহরে পৌঁছে দেবেন?’ লোকটি জবাব দিল, ‘নিশ্চয় দেব। এ আর এমন কী কঠিন কাজ?’ তারপর সে জানতে চাইল, ‘কিন্তু আপনি আবার কিভাবে ওভারকোটটা ফেরত পাবেন?’ লিংকন চটপট বললেন, ‘খুব সহজে। আসলে আমার ইচ্ছে যে ওভারকোটটার মধ্যে আমিও থেকে যাই।’
.
.
প্রখ্যাত ইংরেজ সাহিত্যিক চার্লস ল্যাম্ব সওদাগর অফিসে চাকরি করতেন। কিন্তু অফিসে আসতে তাঁর প্রায়ই দেরি হতো। একদিন বস ল্যাম্বকে ডেকে জিজ্ঞেস করলেন,’আমি জানতে পেরেছি আপনি নাকি প্রায়ই দেরি করে অফিসে আসেন?’
ল্যাম্ব সঙ্গে সঙ্গে পাল্টা প্রশ্ন রাখলেন, ‘কিন্তু এ খবর আপনি রাখেন কি যে আমি তাড়াতাড়ি বাড়ি যাই?’
.
.
একবার এক কুঁচ তেলের কোম্পানি অনেক সিসি তেল উপহার দিয়ে রবীন্দ্রনাথকে একটা প্রমাণ পত্র লিখে দিতে বলে। রবীন্দ্রনাথ লিখেছিলেন,
‘এদের কুঁচ তেল ব্যবহার করিয়া যৎপরোনাস্তি আনন্দ পাইয়াছি। আমার মস্তকের দুই স্থানে দুইটি টাক ছিল। এখন দুইয়ে মিলিয়া একটা টাকে পরিণত হইয়াছে। এদের তেলের গুণ অসাধারণ।’
প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine
সংগৃহীত
