শ্যামল কান্তি মজুমদার

ধনেখালি শাড়ি আমি চোখে দেখিনি 

কিণ্তু মনে মনে বাহবা দিয়েছি বহুবার

. 

স্বপ্নে স্বপ্নে তার আসা যাওয়া 

স্বপ্নে স্বপ্নে তার পরিধান, বিপণণ

. 

তোমার কাছে এসে দাঁড়ালে 

কল্পনায় ছুঁয়েছি তার রূপ বৈভব

. 

কতো বিষণ্ণ দুপুরে, নিঃসঙ্গ সন্ধ্যায় কতদিন 

আমার ভাবনার সঙ্গী ছিল সে —=

তোমার অঙ্গ ছুঁলেই বেজে উঠতো ধনেখালি 

আমি অবগাহন করেছি সেই সুর 

.

.

তুমি আমার মর্ম সহচরী ছিলে।

প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *