স্বপ্ননীল

একটা প্রেমের কবিতার মতো সে।

সুউচ্চ। দোহারা। হাঁসের মতো গলা–
প্রথম দেখাতে আমাকে হত্যা করেছিল চোখে চোখে চেয়ে।
       
বুকের ভেতরে পাখির বাগান
ঠোঁটে হাসির এস্রাজ
করতলে কবিতাফুল

এসব তার
চুমুর মতো ছুঁয়ে আছে ঠোঁটে, আমাকে।
তবু ভাবি দূরে চলে যাবো


চাইলেই

মুখ ফিরিয়ে অভিযোগে আকাশকে আঁক কাটে।
বলে- ‘ভালো থেকো’।
আমার আর ভালো থাকা হয় না।
ভেতরে একটা টেপ রেকর্ডার চালিয়ে দেয় কেউ। বাজতে থাকে

মেরা সায়া’র, সুনীল দত্ত আর সাধনার লিপে–  “ন্যায়নো মে বদরা ছায়ে..”

প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *