মোঃ আব্দুল রহমান
দাঁড়িয়ে থাকি একা পিছনে
নিঃশব্দে গাছটির পাতা ঝরে
বেলা বয়ে যায়—
.
হাঁসেরা এক পায়ে দাঁড়িয়ে
জোড়ায় জোড়ায়
কিছু বলছে তবু গোপনে
অকারণে—
.
দমকা বাতাস এসে ডাকে
বুক ছুঁয়ে বলে আজো
সেই গোপন কথা!
তুমি ওপারে আমি এপারে
জলে স্বরহীন কথার স্রোত
তুমিও একা আমিও একা
নিস্তব্ধতার হৃদয়ে নদী বয়ে চলে!

প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine
