শিশির আজম
সমুদ্রকে ছিঁড়ে-খুঁড়ে সেলাই করে
তুমি কী পাও
.
সমুদ্রের ভিতরের সমুদ্র
আর রক্ত
আর শ্বাস
আর বিশাল কঙ্কালপর্বত
গভীর গিরিখাতে
.
আমি তাকিয়ে আছি শান্ত ঢেউয়ের ওপর
তোমার টলটলে চোখের দিকে
নীল
নীল সমুদ্র
.
ভেতরের অসুখ যন্ত্রণাবোধ ছিঁড়ে-খুঁড়ে
আবার
আবার
আমার সামনে এনে কেন
দেখাও
প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine

