মোঃ মিলন হক

তুমি হয়তো আকাশি নীল শাড়ি পরে,

হাতে মুক্তার ব্রেসলেট,

কানে রূপার দুল,

খোঁপায় গুঁজে রাখা পার্সিয়ান আইরিস,

চোখে নীল আকাশের নীরবতা নিয়ে

আমার প্রতীক্ষায় থাকো।

.

আমি ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে

আর্কটিক টার্নের মতো

দূরত্ব বাড়িয়ে দিগন্তে উড়ে যাই।

.

আমার প্রতীক্ষায় তোমার

প্রতিটি সন্ধ্যা মরুভূমি হয়ে ওঠে।

সুজলা হৃদয়

বৈশাখের খাঁ খাঁ প্রান্তরের মতো

ফেটে যায়।

.

অপেক্ষায় ঋতুর পালা বদল হয়,

বৃক্ষের পাতা ঝরে যায়।

আকাশ বদলায়, দিগন্ত বদলায়,

চেরি ব্লসমের পাপড়ির মতো 

 ক্যালেন্ডারের পাতা থেকে ঝরে পড়ে

অপেক্ষার দিনগুলো।

.

তোমার ভালোবাসা

আল্পসের এডেলওয়েইসের মতো—

কঠিন সময়েও অমলিন।

.

তোমার বিশ্বাস

উত্তরের আকাশে জ্বলে থাকা

অরোরার আলোর মতো।

.

কোনো অন্ধকারেই

তোমার চোখের ভালোবাসার প্রদীপ

নিভে না।

.

প্রতিটি নতুন ভোরের আলো

আমার দরজার কপাটে

তোমার নামে

এক মুঠো প্রত্যাশা রেখে যায়।

.

তুমি জানো,

আর্কটিক টার্নও

একদিন হাজার মাইল পেরিয়ে

নিজের নীড়ে ফিরে আসে।

আমিও ফিরব—

অলিভ শাখার শান্তি নিয়ে,

তোমার অপেক্ষার শেষ বিকেলে।

প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *