শ্যামাশীষ জানা

ডানা থেকে খুলে নাও সমস্ত রঙীন পালক
এক গ্রহ থেকে অন্য গ্রহে তেমন উড়ে যাওয়া
কিংবা তরঙ্গের স্রোতে অলীক সন্তরণ
আজ নিচস্থ বুধে কোনো দ্বিধা নেই
আঙুলে স্বপ্ন জড়ায় আঙুল-লতারা
চোখে-চোখের স্পর্শে ছলকে যায় মায়া

.

অথচ অতল স্পর্শ করতে উড়ানের কথা ছিল
শূন্যতার ভেতর ধ্যানের শিক্ষা লাভের আশায়
ক্রমশ জেগে ওঠে অনিশ্চিত ব্রহ্ম অনুভূতি
বুকের ভেতর উড়ে বেড়ায় সুসমাহিত মহাকাশ

.

আর কতদূর বেঁধে থাকি প্রাচীন সর্পিণীর আলিঙ্গনে
আদিম ছোবলে এই স্থিতিসুখ ভাঙ্গেনা আমার,
নিজের ভেতর থেকে যাকে ছিঁড়ে মুক্তি দিতে চাই
মনে মনে তার নাম রেখেছি কোমল-গান্ধার প্রতিভাস ম্যাগাজিন

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *