নিমাই জানা

মায়াবী জেব্রার থেকেও আরো হত্যাকারী , লোহার মতো শক্ত কোন ধাতু রোগ , তরমুজ ফলের মতো আরও রক্তস্রাবী , মেরুন কালারের পৌষ্টিক উনুনের থেকেও আরো দগ্ধীভূত কোন আত্মার দহন থেকে নেমে আসা লিঙ্গশাস্ত্রের প্রোবায়োটিক খুনি ঋষিরা জঘন্যতন্ত্রের হৃদরোগ বিষয়ক অজগরের স্বরতন্ত্র পোড়াচ্ছে কবন্ধ দৈত্যদের , পিতার মৃত্যু হলে পিতাই জেগে উঠে দ্বাদশ জন্মে, জন্মের ঘোর জেগে ওঠে পেঁচানো কাল সাপের মতো , 
আম্লিক ধাতুর মৃত্যুও মরচে রঙের ছত্রাক বিষয়ক উনুনের উপর আসবাবযন্ত্র নিয়ে শুয়ে আছে অদ্বৈতবাদী শ্মশানের লাভা মেশানো জংঘাতন্ত্র নিয়ে , এখানে জলজ নাবিকেরাই মাঝরাতের দিকে স্নান করে তেজস্ক্রিয় রক্তের পেশক যন্ত্রৈ , একাকী ইস্পাত যন্ত্রবিহীন বিনাইন মার্কা অসুস্থ প্রখরের অতি দত্তাত্রেয় নীলাভ শীত শ্বেত কণিকার মতো। এখানে শুধু রজঃ নৌকারাই অনেক শীতল মহাকাশ থেকে নামে ষড়যন্ত্রের অযোগবাহ খুনিদের পোশাকে , পাউচ ভর্তি প্লেট বিক্রি হয় রক্ত জলে ডুবিয়ে, আকর্ষের ভেতরে নষ্ট কালপুরুষ জলে ভিজে যেতে যেতে ক্ষয়জাত ইন্দ্রিয় উনুন থেকে নেমে অশ্লীল শৌচাগারের চর্মরোগ ছুঁয়ে ফেলে গন্ধমাদনের তৃতীয় দ্বৈত মন্ত্রের আদি নষ্ট পিতার সঙ্গম ভেষজ দাঁত , আমাকে বারবার হত্যার পর অলৌকিক করে তোলো হে সান্ধ্যকালীন নক্ষত্রের প্রতিসারিত ধনাত্মক সাংখ্যযোগ , জন্মরোগের মতো মৃত্যুও বুকের ভেতরে শ্বেত তন্ত্র নাড়াচ্ছে আর পারদ রান্না করছে মুখ গহ্বরের গণিকাটির জন্য প্রতিভাস ম্যাগাজিন

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *