স্বপ্ননীল কী এক কঠিন সময়হাতটি বুকের উপর রাখতে পারছিনা কিছুতেই . ভূপৃষ্ঠ যতটা সবুজ পৃথিবী ততটা সবুজ নয় যেন আকাশ অর্ধেক হয়ে গেছে দু’ফাঁক হয়ে গেছে চাঁদ চোখের ভেতরে গ্রহন লেগেছে মানুষের। কারণ খালি চোখে দেখেছিল জ্যোৎস্নার নরম ফাটল . শুধু গাছটির শিকড়ে এখনো খনিজ আর শাখায় পাখিদের আকাশ . এসো-অন্তত গাছটিকে বাঁচাতে মেরামত করি পৃথিবী।
![]()
