এইচ বি রিতা লিলুয়া বাতাস দেখেছিল আমায় বে-সাইডের পথে ওকল্যান্ড দীঘির জলে সাদা ডোরাকাটা সবুজ টুপির একঝাঁক হাঁস তখন; ডুপ সাঁতারে। পাশ কাটিয়ে সামনে বাড়তেই- . স্প্যানিশ মোজ আমায় জাপটে ধরল ডাল থেকে শুকিয়ে যাওয়া ঝলমলে পাতাটি বলল, আমি না থাকলে সামনের শরৎটা- কেমন কাটবে তোমার? . পাতাটির শব্দ বেশ স্পষ্ট ছিল, পুনরাবৃত্তি হচ্ছিল কিচু বলছিল? নাকি কাঁদছিল? . সন্ধ্যা নামতেই বাড়ি ফেরার পথে, ওকল্যান্ডের দীঘির জল শুকিয়ে খরখরে হয়ে গেল আঁধারকে ঘিরে নীরবতা আমায় জড়িয়ে ধরল; এতিমের মতো . আমি ভীত হলাম শুকিয়ে যাওয়া পাতাটি আবারো জানতে চাইল, আমি না থাকলে সামনের শরৎটা- কেমন কাটবে তোমার?
![]()
