সন্দীপন চক্রবর্তী প্রতিটা অপমান ভেতর-দেওয়ালে কয়লা দিয়ে দাগ কেটে যায় সেগুলো ধরে ধরে সংখ্যা গুণতে শেখে আমার মেয়ে এক, দুই, তিন, চার, হাজার…হাজার… . আমার ভেতরে বসাতে চেয়েছ এক হিংস্র বাজার যেখানে বঁটির শব্দ সব্জির ভেতর দিয়ে পৌঁছে যায় ফুলে… যেকোনো ধূর্ততা খুব স্বাভাবিক হয়ে আসে পাটিগণিতের মতো মোলায়েম, তেলতেলে সিঁড়ি . আমরা তো আজন্ম ভিখিরি, বুঝিনি যে পৃথিবীর সব সিঁড়ি আসলে ভীষণ নড়বড়ে খবরে খবরে হাতফেরতা নোট আসে – বিনিময়ে কালো – সংস্কৃতির ফাঁকে গুঁজে রাখা গোপন জিগোলো উঠে আসে ঝলমলে শব্দ থেকে দীর্ঘ ইশারায় . সব কথা শেষ হয়ে যায়। খেলা করে ঢেউ… […]
![]()
