জেবুননেসা হেলেন
তোমার ব্যাকরণ বুঝতে বুঝতে,
আমার ওষ্ঠ,নাসিকা,দন্ত,জিভ,
তালু,আলজিভ,
হ্রস্বস্বর দীর্ঘস্বর সকলই অবস।
.
এখন বোঝাতে এসেছো,
বিরাম চিহ্নের রীতিনীতি!
.
আশ্চর্য!
.
শব্দ,ধ্বনির এখানেও অব্যয়ের দোষ!
.
পারোও তুমি!
.
কৃষকের কর্ষিত ভূমে
আগাছার প্রাদুর্ভাব।
.
রূপতত্ত্বের আর রূপকের
বহুব্রীহি ব্যবহারে আমি ক্লান্ত।
.
ধ্বনির এতো বিভক্তি বোঝাতে
এসো না।
.
আমি শব্দের স্বাধীনতায় বিশ্বাসী।
.
এসো,দু’দণ্ড মন খুলে পাশে বসে হাসি।
বাসি আলাপ ঢেকে রাখি,
ধোঁয়ার অস্থায়ী সান্ধ-অস্তগামী আবেগে।
.
আসছো তো?
প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine
![]()
