শৌনক ঠাকুর
জীবন এক আবিষ্কার
এক চলমান পর্দা
ক্ষণে ক্ষণে প্রশ্ন পদে পদে বিস্ময়!
মৃত্যু বড়ই শীতল।
.
পৃথিবী এক বৃত্তাকার জলচক্র
বিপরীতে শক্তি অভ্যন্তরে বিরোধ
উৎস থেকে মোহনা অনুকূল প্রতিকূল
মৃত্যু অন্তহীন শূন্যতা।
.
তবুও নৈমিত্তিক পৃথিবী
এক লুপ্ত সময়ের দিগন্তে
টুকরো টুকরো ছায়ার কোলাজ
পরিপূর্ণতা পায় মৃত্যুর ক্যানভাসে।
প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine
![]()
