মানবেন্দ্র পণ্ডিত

কাকা মারা যাওয়ার পর 

শ্মশান ঘাটে এই প্রথম আমাদের যাওয়া,

শূণ্যতা যেখানে, আপনি আর আমি! অদিতি দেবী!

যে মানুষটা বাতাসে বিষ মিশিয়েছিল 

পরতে পরতে হীরণ্যকশিপুর জায়গা দখল করেছিল 

তাকেওতো অলীক জগতে ফিরে যেতে হলো

মহাশূণ্যতাই যেখানে শেষ কথা। 

অনেকে হয়তো বলবে চালে কাঁকর তো মেশানোই যায়

তবুও আমাকে কোনও অপয়া পাখি ডাক দিয়ে যেতে পারেনি।

কাঠের গনগনে আগুনের পাশে এই প্রথম 

এত ধোঁয়ার ঊর্ধমূখী যাত্রা আমাকে বিস্মিত করলো 

পুড়তে পুড়তে সে এক দীর্ঘ সময়, 

কাঠগুলো কালো ছাইয়ে রূপান্তরীত হওয়ার আগে 

যে পায়ে মস্ত প্রাসাদ ভেঙে ফেলার সাহস দেখেছিল

লেলিহান শিখায় সেওতো নি:শ্বেষ হয়ে গেল!

তবুও আপনি কানে কানে বলবেন অদিতি দেবী

ভালোবাসা নামে একটা গ্রাম ছিল একটা মরা খাল ছিল 

আপনার শহর।

মাদার গাছের নীচে দাঁড়িয়ে থাকা কেউ 

আপনার চরণ চিহ্ন এঁকেছে হলুদ পাতায় হলুদ ফলে।

প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *