সুশান্ত সেন
তিনি নেতা ছিলেন
চেয়েছিলেন ফুল নিয়ে কাজ করতে
ছেলেবেলায় শিখেছিলেন
ফুল সুন্দর
সুন্দরের উপাসনা ফুলের উপাসনা।
.
ওরা শেখালো
ফুলের বাগান ছাড়া মেঠো ফুল আগাছা,
আগাছা উপড়ে ফেলতে হয়।
.
তখন শাবলের খোঁজ
মাটি দখল না করলে শুধু শাবল দিয়ে কি চাষ হয় !
.
তাই মাটি দখল করার অভিযানে
টিনের ঘর গুলো ভেঙে ফেলে
আগাছা সব সাফ
তার সাথে পূর্ব পুরুষের লাগানো কুমড়ো গাছটি
কুমড়ো ফুল সমেত।

প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine
