বাসুদেব কর্মকার

— তুমি আসবে বলে,

নীলাভ সমুদ্রের তলদেশ থেকে —

এক মুঠো মুক্ত তুলে দাঁড়িয়েছিলাম;

ঢেউ এর ভালোবাসা স্পর্শ করে 

নিয়েছিলাম বুক ভরা শ্বাস।

— বালুকা ভরা তটভূমিতে 

আমি একা ছিলাম অপেক্ষাতে।

গর্জন করা ঢেউ এর দল 

আছড়ে পড়ে স্পর্শ করে মোর পদতল —

দু – বাহু বাড়িয়ে, জড়িয়ে ধরে;

বলেছিল তারা মোরে —–

আসবেনা সে হেথা,

ফিরে যাও হে লাবণ্য, কেন করো অপেক্ষা বৃথা?

হারি নি আমি —-

শুনিনি ঢেউ এর কথা,

আমি দাঁড়িয়ে ছিলাম একা।

স্পর্ধা ভরে দু চোখ তুলে,

বলেছিলাম তারে —

আসবে তুমি মোর কাছে,

আসবে তুমি স্বপ্নে ভেজা ফুলের গন্ধ হয়ে।

হঠাৎ এলে তুমি —–

কিন্তু দেখি একি!!

এক মায়াবী আলোর বলয়ের মাঝে,

পরিমিন্ডিত তুমি –!!!

চলে গেলে তুমি পাশ দিয়ে মোর;

অলীক স্বপ্ন পরে, দিগন্ত রেখা ধরে।

স্পর্শ হলো না মোর,

স্বপ্নে মাখা মায়াবী আলোয়,

কাটলো যে মোর ঘোর।

—– আমি আজও অপেক্ষাতে,

অদৃশ্য এক অন্ধকার,

 দেওয়ালের আড়ালেতে। প্রতিভাস ম্যাগাজিন

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *