লিও টলস্টয় ছিলেন শান্তিবাদী। একবার তিনি কোন এক সভায় বক্তৃতা দিচ্ছিলেন। বিষয় ছিল, মানুষের উচিত অহিংস হওয়া। কোন প্রাণীকেই হিংসে করা ঠিক নয়। শ্রোতাদের মধ্যে থেকে হঠাৎ এক ব্যক্তি উঠে দাঁড়িয়ে জানতে চাইল যদি জঙ্গলে কাউকে বাঘ এসে আক্রমণ করে তখন কী কর্তব্য? তখনও কি অহিংস্র থাকতে হবে? টলস্টয় জবাব দিলেন, ‘তখন যা ভালো তাই করবেন। তবে এমন ঘটনা খুব বেশি ঘটে না।’
.
.
ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জ ডাকটিকিট সংগ্রহ করতে ভালোবাসতেন। একদিন বিকেলে তিনি তার প্রাইভেট সেক্রেটারির সঙ্গে ছিলেন। কথাপ্রসঙ্গে সেক্রেটারি রাজাকে বলল, ‘আজ দ্যা টাইমস কাগজে একটা অদ্ভুত খবর দেখলাম। একজন লোক নাকি একটি মাত্র স্ট্যাম্প কিনেছে ১৪০০ পাউন্ড দিয়ে। কেউ এমন রাম বোকা হয়?’পঞ্চম জর্জ গম্ভীর ভাবে জানালেন, ‘আমিই সেই রাম বোকা।’
.
.
শার্লক হোমসের স্রষ্টা স্যার আর্থার কোনান ডয়েল ছিলেন কৌতুক প্রিয় মানুষ। শোনা যায় যে একবার তিনি তার বারো জন বন্ধুর প্রত্যেককে আলাদাভাবে একটি টেলিগ্রাম পাঠিয়েছিলেন। বারো জন বন্ধুর প্রত্যেকেই ছিলেন গুরুত্বপূর্ণ ও ক্ষমতাশালী ব্যক্তিত্ব। সবার জন্যই টেলিগ্রামের ভাষাটা ছিল এরকম, ‘পালিয়ে যাও। গোপন কথা ফাঁস হয়ে গেছে।’ বারো জনের প্রত্যেকেই ২৪ ঘন্টার মধ্যে দেশ ছেড়ে বাইরে চলে গিয়েছিলেন।
.
.
আইনস্টাইন সিনাই পাহাড়ে গেছেন ঈশ্বরের সঙ্গে দেখা করতে। দেখা পেলেন সহজেই। নানারকম কথাবার্তা হল ভগবানের সঙ্গে। প্রসঙ্গক্রমে উঠল আপেক্ষিকতাবাদ তত্ত্বের কথা। আইনস্টাইন জিজ্ঞেস করলেন, ‘হে ভগবান, আপনার কাছে লক্ষ বছর মানে কী?’ ঈশ্বর উত্তর দিলেন, ‘এক মিনিট।’আইনস্টাইন আবার জানতে চাইলেন, ‘আর লক্ষ ডলার মানে?’ ঈশ্বর জানালেন, ‘এক পেনি।’ আইনস্টাইন বিনীতভাবে বললেন, ‘আপনি কি আমাকে এক পেনি দেবেন?’ ভগবান বললেন, ‘নিশ্চয় দেব। এক মিনিট অপেক্ষা কর।’
প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine
সংগৃহীত
![]()
