সঞ্জয় দাস 

এমন করেই কেটে যাবে দিন 

এমন করে জীবন হবে বোনা 

রোজনামচা ভালোবাসা বিহীন 

এখন শুধু শেষের কদিন গোনা

. 

চড়ার মত নেইতো কোনো পাহাড় 

ভাসার মত কোথায় পাবো নদী 

ফুলের মত নেইতো আমার বাহার 

জ্বালার মতো সামান্য এই প্রদীপ

. 

দিনগুলোতে নেইতো কোন ছড়া 

রাতগুলিতে অপেক্ষা নেই কোনও 

জীবনটুকু অঞ্জলিতে ভরা 

ঘুম ভাঙিয়ে কেউ বলেনা ‘শোনো’।

. 

কবিতাদের সবাই দিলো ছুটি 

সবিতাদের দিলো ছোটার কাজ 

পাওয়ার মধ্যে দুএকখানা রুটি 

বলার মধ্যে জোকারের এই সাজ।

. 

আন্তিগোনে ফোটাবে কোন ফুল 

বুকের ভিতর ইতিহাসের পাথর 

ছন্দ ভেঙে কে পড়বে নির্ভুল

সান্ধ্য ভাষায় সাজিয়ে দিলাম আখর। 

Loading

2 thoughts on “প্লেগ ”

  1. ছন্দের হাত বেশ ভালো। ভালো লাগলো লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *