মোঃ আব্দুল রহমান

আমি দূরত্ব দেখেছি মেঘ হতে আকাশের 

যেখানে অনুভূতি আর স্পর্শের টানাপোড়েন 

আর পালা বদলের অকৃত্রিম প্রেম ঝরে 

শ্রাবণের ধারায় উষ্ণ তৃষ্ণা মেটাতে

শুন্য ও শুষ্ক ভাগীরথীর বুকে — আমি আবারও 

দূরত্ব দেখেছি হিমালয় হতে মরুর বুকে 

যেখানে লাল বালি চিক চিক করে 

ঝরনার ঝিকিমিকি আলো — এ যেন আলো নয় 

কেবল আলেয়া! আমি হঠাৎ থমকে গিয়েছি—

.

তুমিও আমার হৃদয়ে এভাবেই দূরত্ব বাড়িয়েছ

তবুও স্পর্শ আর অনুভূতির রঙ একই

যত দূরে গেছি ততই কাছে এসেছি, বেড়েছে গোপনে কেবল প্রেমের গভীরতা,

ভিজেছে কেবল দুনয়নের পাতা — আমি তবুও আবার হাত বাড়িয়েছি স্বপ্ন মেলতে আকাশের বুকে 

তুমি ধরা দাওনি তবুও, দিয়েছ কেবল তোমার মায়া! অপূর্ণতায় আজো তোমার মন ছুঁতে পারেনি আমার অপেক্ষায়মান ভেজা অন্তর!

প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *