রুদ্রশংকর 

একটু উষ্ণতার জন্য 

বহুবার ভুল মানুষের পাশে ঘুমিয়েছি 

লোকালয় ভেঙে নিষিদ্ধ দৃষ্টি দিয়ে দেখেছি 

আনন্দ নামের নীলাভ শরীর   

আর তখনই বোধ জুড়ে বৃষ্টি নেমেছে

. 

আমার চারপাশে 

কোথাও কোন মাঠ নেই, নদী নেই 

কেবল অন্ধকার গিলে খাচ্ছে প্রেম 

একটা নির্বাক পাখি আঁচড় কাটছে দরজায় 

পড়ন্ত বিকেলের দিকে তাকিয়ে 

তুমি আসবে? ভিজবে বৃষ্টিতে একবার?

প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine

Loading

1 thought on “একটু উষ্ণতার জন্য”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *