আবদুস সালাম

আঁধার রাতে মুখ ঘষা খায় সবিনয় নিবেদন 

 প্রলম্বিত ভবিষ্যৎ

 অস্মিতা জাগে ধর্মের দরজায়

.

ঈশ্বরের চুল্লিতে  আগুন দেয় রাজনীতি

পুড়ে মরে ধর্মের প্রজাপতি

প্রতিবাদীর কন্ঠস্বর চৈতন্যের গাছে দড়ি দিয়ে ঝুলে 

অস্তিত্বের উঠোনে আঁকা সহস্র দুঃখের  কোলাজ 

. 

প্রদীপের নীচে পুষে রাখি আঁধার 

 রোজ স্বপ্নেরা হাবুডুবু খায় ভ্রান্তির পুকুরে  

 মহাকালের চাকায় পিষ্ট হয়  ধূসর অস্তিত্ব

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *