নরেন্দ্রনাথ কুলে

জীবনটা ছোটো

তবুও যেন সিঁড়ি ভাঙা অঙ্ক

প্রতিটি পদক্ষেপে সতর্কতা

একটু ভুল মানে সিঁড়ি ভাঙা যায় না

                          ভেঙে যায় সিঁড়ি 

শুধরে নিয়ে আবার ভাঙতে পারো

কাটাকুটির দাগ থেকে যায় কিন্তু

কাটতে কাটতে সে দাগ

তৃপ্তির দাগ থেকে যায় শেষে

নইলে ভুলগুলো সিঁড়িতে ঠুকতে থাকে মাথা–

                                        শেষদিন পর্যন্ত

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *