রুদ্রশংকর

যারা লোকালয় জুড়ে মন্দির ভেঙেছিল, তারা ধার্মিক  

যারা মসজিদ ভেঙেছিল, গির্জা ভেঙেছিল তারাও ধার্মিক

তাদের প্রত্যেকের মাথায় বিশ্বাসের লজ্জাহীন মেঘ  

.

মাঝেমধ্যে দৈবকে আশ্রয় করে গ্রামে শহরে জমে ওঠে নাটক   

বিশ্বাসের বোমায় প্রিয় ভাই বোন মারা যায় 

.সংবাদপত্রে শিরোনাম হয় মেঠো ইঁদুরের গল্প  

বিশ্বাস মানে কি এই! মেরে গুড়ো করে দেওয়া হাড়!  

.এই বিপর্যয়ের পর যদি কোন কারণে আমি বেঁচে যাই 

আমাদের চুল থেকে খসে পড়ে সম্পর্কের রঙিন শুভেচ্ছা 

.

একসময় শুনেছিলাম আমাদের খিদের পৃথিবীতে 

ছড়িয়ে ছিটিয়ে প্রায় চার হাজার ধর্ম আছে   

তার মধ্যে একটি ধর্মের বৃষ্টিতে ভিজে

অন্যগুলোকে মিথ্যার আস্তাকুঁড়ে ছুড়ে দেয় ধার্মিকরা   

তারপর মারামারি করে, তুলে নিয়ে যায় মা বোনেদের 

আর আমার মতো যাদের মাংসাশী কথায় বিশ্বাস নেই 

যারা কোনো ধর্মের চিলেকোঠায় আসতে পারেনি 

তারা অভিশাপ কুড়িয়ে এক নির্জন রাস্তায় চলতে থাকে

চলতে চলতে আরো এক মানুষের জন্ম হয়।

প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *