রুদ্রশংকর

এই শহর জানে মন খারাপের রঙ সবুজ 

এই শহর জানে,

ভোরের আগে যে কুয়াশা নামে

তা আসলে রাস্তায় চুপ করে শুয়ে থাকা 

দ্বিধা দ্বন্দের গল্প

.

এই শহরে এখন দীর্ঘ সন্ধ্যা…

পার্কের ঘাসে বসে থাকা নরম অন্ধকারে 

মনে হচ্ছে যেন 

ফুটপাতের ভাঙা ইটেরা মুখস্থ রেখেছে 

আমাদের শেষ কথোপকথন 

সবুজ মানে তো জীবনের রঙ, 

তবু কেন জানি আমার কাছে 

সবুজ হোল শুকিয়ে না-যাওয়া ক্ষত !

আজকাল একলা থাকতে থাকতে 

নিজেকে শামুক মনে হয়।

ভিতরে ভিতরে 

এক টুকরো প্রেমের জন্য,  

তার ঘুমন্ত হাত ধরার জন্য 

প্রাণপণে রোজ কাদামাটি খুঁজে চলি।

প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine

1 thought on “এই শহর জানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *