আশিসরঞ্জন নাথ

ঈশ্বরকে দেখেছি বড় অসহায়। পথ হাঁটছেন ধীর লয়ে। দেখে মনে হয় তিনি খুব দুর্বল। 

.

ঈশ্বরের চুল অগোছালো,এলোমেলো,তৈল হীন। 

চিরুণি পড়ে নি চুলে কত কাল ! 

অনেক দিন হয় সেলুনে যাওয়া হয় নি। 

চোখ দুটি কোটরাগত। অস্থি চর্ম সার সারা শরীর। ঈশ্বরকে দেখে হতভাগ্য মনে হলো।

. 

পথ হাঁটছেন খুব ধীরে,সাবধানে। শরীর এতটাই দুর্বল যে জোরে পা চালালে পড়ে যেতে পারেন। 

খুব মায়া হয় ঈশ্বরের এই অবস্থা দেখে। 

Loading

1 thought on “ঈশ্বরের সন্ধানে -১”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *