আমি ছাড়া শরৎ

এইচ বি রিতা লিলুয়া বাতাস দেখেছিল আমায় বে-সাইডের পথে ওকল্যান্ড দীঘির জলে সাদা ডোরাকাটা  সবুজ টুপির একঝাঁক হাঁস তখন; ডুপ সাঁতারে।  পাশ কাটিয়ে সামনে বাড়তেই- . স্প্যানিশ মোজ আমায় জাপটে ধরল ডাল থেকে শুকিয়ে যাওয়া ঝলমলে পাতাটি বলল, আমি না থাকলে সামনের শরৎটা- কেমন কাটবে তোমার? . পাতাটির শব্দ বেশ স্পষ্ট ছিল, পুনরাবৃত্তি হচ্ছিল কিচু বলছিল? নাকি কাঁদছিল?  . সন্ধ্যা নামতেই বাড়ি ফেরার পথে,  ওকল্যান্ডের দীঘির জল শুকিয়ে খরখরে হয়ে গেল আঁধারকে ঘিরে নীরবতা আমায় জড়িয়ে ধরল; এতিমের মতো . আমি ভীত হলাম শুকিয়ে যাওয়া পাতাটি আবারো জানতে চাইল, আমি না থাকলে সামনের শরৎটা- কেমন কাটবে তোমার?

Loading

বাংলা লোকসংস্কৃতিতে গম্ভীরা

সৌমিতা রায় চৌধুরী শিবকে দেবাদিদেব মহাদেব বলা হয়। আর এই দেবাদিদেবের আরাধনাকে কেন্দ্র করে বহু প্রাচীনকাল থেকে বিভিন্ন উৎসব, লোকগান প্রচলিত আছে। শিবের আরেক নাম […]

Loading

দেশের গর্ভে স্বদেশ

শরদিন্দু সাহা লেখক পরিচিতি বাংলা কথা সাহিত্যের সুপরিচিত লেখক শরদিন্দু সাহা। লেখক সত্তা ও জীবনকে বিচ্ছিন্ন করে দেখতে তিনি অভ্যস্ত নন। নিছক লেখক হওয়ার জন্য […]

Loading

মটর বাগল কাজলা ফড়িং ও একটা শহিদবেদি

রাজেশ ধর (১) শহিদবেদিটা ঠিক তেমাথার মাঝখানে।  মটর, বাগল, কাজলা তিনটে নাম।বেশ গোল করেই বানানো।বৃত্তাকার তিনটে ধাপ, একের পর এক,  যার নীচেরটা  মাটি থেকে প্রায় […]

Loading

একটি বহুজাতিক বিপ্লব ও আমার ছোটকাকু

শুভময় সরকার ‘ওটস একদম ফ্যাটলেস…’, কে যেনো কাকে বলে উঠল। কথাগুলো কানে আসতেই তাকিয়েছিলাম, নেহাতই অভ্যেসবশত। সে তাকানোর সঙ্গে ওটসের কোনোই সম্পর্ক নেই। পাশের কাউন্টারেই […]

Loading

আয় ও স্মৃতি

শংকর দেবনাথ আয় ও স্মৃতি, দু’জন বসিএকটু মুখোমুখি-প্রীতির চোখে তোর গহনেদিই খুশিতে উঁকি!তোর কাপড়ের ভাঁজে ভাঁজেলুকিয়ে রাখা আলো-নিই খুঁজে আর দিই কাটিয়েকিছুটা ক্ষণ ভালো! . […]

Loading

ঐশিকা

নাফিসা খান তারপর,আম্রপালি আমের কুশি নারিকেলের মালায় বসে লাগায় ছুট, পা-আলতা  কচি ছাপ  ছেড়ে অন্দরমহলের অশৌচ অতি গতিতে  ছড়িয়ে দেয়  ঘাটে মাঠে,এই ওপারে -এ কোন […]

Loading

বই আলোচনা

পাঠক মিত্র কবির ‘ভাবিত বই’ প্রকাশ কবির প্রতি শ্রদ্ধার্ঘ লেখকের পরিচিতি তাঁর লেখা। এ সম্পর্কে কোন দ্বিমত নেই। কিন্তু সেই পরিচিতি নিয়েই যখন বিশেষ সম্বোধনে […]

Loading

আজন্ম ভিখিরি

সন্দীপন চক্রবর্তী প্রতিটা অপমান ভেতর-দেওয়ালে                কয়লা দিয়ে দাগ কেটে যায় সেগুলো ধরে ধরে সংখ্যা গুণতে শেখে আমার মেয়ে এক, দুই, তিন, চার, হাজার…হাজার… . আমার ভেতরে        বসাতে চেয়েছ এক হিংস্র বাজার যেখানে বঁটির শব্দ সব্জির ভেতর দিয়ে পৌঁছে যায় ফুলে… যেকোনো ধূর্ততা খুব স্বাভাবিক হয়ে আসে পাটিগণিতের মতো মোলায়েম, তেলতেলে সিঁড়ি . আমরা তো আজন্ম ভিখিরি, বুঝিনি যে পৃথিবীর সব সিঁড়ি আসলে ভীষণ নড়বড়ে খবরে খবরে হাতফেরতা নোট আসে – বিনিময়ে কালো – সংস্কৃতির ফাঁকে গুঁজে রাখা                     গোপন জিগোলো উঠে আসে ঝলমলে শব্দ থেকে দীর্ঘ ইশারায় . সব কথা শেষ হয়ে যায়।                   খেলা করে ঢেউ… […]

Loading