সুদীপ্তা চট্টোপাধ্যায় কথাহীন এক ঋতু …ধূসর থমথমে মেঘে থমকে আছে যাবতীয় আক্ষেপআবেশ কাটিয়ে ক্রমশ কী বন্ধ্যা হচ্ছে কলমের নিব?অক্ষরের কাছে নামিয়ে রাখি নতজানু প্রার্থনা…কোলাহল পেরোও, হাত রাখ সহজ আলোতে …যে মায়াজাদু আজও মুগ্ধ করে দু’চোখ,তাকে কি ফেরাতে পারো?.জল,বাষ্পের শব্দেরা যে ছলনা জানে না…বলে স্থির হও …জমাট বরফের মত…কোন কোন মোহদাগ আসলে বিগত জন্মের স্পর্শচিহ্ন …মুছে ফেলা যায় না…
![]()
