ইউসুফ মুহম্মদ মেঘলা আকাশ খোঁপার জন্যে চাইতে এলো কাঁটার মতন কাঁটা আমি বললাম, ‘এদিকে তুই বাড়িয়ে দে না তুলতুলে তোর পা-টা’। . মেঘ বললো, ‘এ পায়ে নেই তোমার জন্যে পূজার মতো ধূলি’ নামাই যদি তোমার দেশের ঘাসের ডগায় এক ফোঁটা জল তোমার ডোবা শূন্য রেখো পরিমাণটা সিকি বা আধুলি’। . আমি বললাম, ‘এ ডোবাতে দীর্ঘদেহী মনের শোভা কর জমা আমি এখন করতে পারি গোধূলি বা মেঘের আলো তরজমা।
![]()
