সুদীপ্তা চট্টোপাধ্যায়

শুনশান রাতের বাতাসে 

কান পেতে এক স্তব্ধ সভ্যতা

.

সবুজ অরণ্যে মিটমিটে জোনাকে

শুয়ে মরচে ধরা অলস রেলট্র্যাক 

কোলাহল তুলে শেষ ট্রেন 

কবে এবং কোথায় চলে গেল

সে’সব আর কারও মনে পরে না 

. 

শুধু বেনামী গুল্ম মারিয়ে 

আজ হেঁটে যায় নির্ভিক হাতির দল 

কেউ কাটা পড়ে না।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *