সুমিতা মুখোপাধ্যায়

এইখানে বাবুইয়ের বাসাতে ফিরে এলে

মনে হয় রাজার প্রাসাদ আমি ভাঙ্গতে পারি ইচ্ছাধনু ছুঁড়ে ,আমি ছৌ নাচতে নাচতে  হারাতে

পারি দ্রাবিড়, কোলভিল মুন্ডাদের ভারত

নাট্যমের মুদ্রাতে ফোটাতে পারি স্বর্গপারিজাত-

.

এইখানে মেঘ নামে প্রখর রৌদ্রেকে ভেঙ্গে দুরন্ত

বৃষ্টি  -উচ্চকিত হাস্যরোলে সমুদ্র নেচে ওঠে

ভিতরে ভুবনে, মিশরের রাণী কে বা ছিল

ক্লিয়োপেট্রা? স্বাধীনতা যজ্ঞে আমি নারীপুরোহিত-

বেদ অধ্যয়ন পূজাপাঠ -উপবীত ধারণ সব

আমার ইচ্ছা মন্ত্রে -কোন শঙ্করাচারয্য লক্ষণের গন্ডি

আঁকে আমাকে ঘিরে অহল্যা ভেবে? আমি মন্ত্রবিষে জ্বালিয়ে

দেব যত সব শাসন তুর্জন -মনু সংহিতার মিথ্যা আস্ফালন।।

প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *