শাহিদা ফেন্সি
আমাদের এই নগর জীবনে
ঘুম ভাঙে এমনি করে।
হাঁতুড়ির আর্তনাদ, রিকশার কান্না, গাড়ির
ধূসর ধোঁয়া, মেশিনের চিৎকার, কলপারের
কোলাহল, এইসব নাগরিক শব্দ ভোরের
কোমলতাকে খান খান করে ভাঙে।
অসহায় সকালে।
.
নাগরিক নাগররা তথা আমরা, তবু
রাতের অতৃপ্ত ঘুম নিয়ে মড়ার মত
পড়ে থাকি ধুলো মাখা মলিন চাদরে।
ঘুমাই কি ঘুমাই না, শুনি কি শুনি না
জাগি কি জাগিনা….
কে কার খবর রাখে!
.
এই খানে, এই নগর জীবনে এই সব
অর্থনৈতিক শব্দের আহাজারি নিয়ে
ঘুমের ভেতরও দৌড়ে চলে জীবন।
শব্দ-জীবন, জীবন-শব্দ,এই নগর
জীবনের আরেক নাম।
বড্ড বুকে লাগে।
প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine

