তীর্থঙ্কর সুমিত 

কত সকাল এভাবে নষ্ট হতে হতে
মুছে গেছে আলোর বিকেলে
অনন্ত যাত্রার পদাবলী
লেখা আছে তোমার ইচ্ছে কথায়
তুমি ডানা মেললে
অভূত প্রাণশক্তি ফিরে পায়
আমার ভালোবাসার কথন
মনে না রাখা তোর্সার বুকে
সবুজ খামে ভেসে গিয়েছিলো
কত অজানার আত্মহনন

এখন শুধুই মেঘ বৃষ্টি আর কালিন্দীর জল…

আমি হেঁটে যাচ্ছি ক্রমশঃ 

প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *