চার্লি চ্যাপলিন আর পাবলো পিকাসো ছিলেন পরস্পরের বন্ধু। পিকাসোর স্টুডিও দেখতে গেছেন চ্যাপলিন। উৎসাহ নিয়ে দেখাচ্ছেন শিল্পী। হঠাৎ অসাবধানে কিছুটা রং পিকাসোর হাত থেকে চ্যাপলিনের সাদা পোশাকে পড়ে গেল। পিকাসো অপ্রস্তুত হয়ে বললেন, ‘দুঃখিত চার্লস। আমি এক্ষুনি স্পিরিট দিয়ে তোমার পোশাক থেকে রং তুলে দিচ্ছি।’ চ্যাপলিন বললেন, ‘না না, তুমি বরং পোশাকের যেখানটায় রং লেগেছে তার পাশে একটা সই করে দাও।’

.

.

ক্ষিতিমোহন সেনের স্ত্রী প্রচন্ড রোগা ছিলেন। একদিন বনফুলের পিতা ক্ষিতিমোহনকে জিজ্ঞেস করলেন,

‘আপনার স্ত্রী এত রোগা কেন ?’

শুনে সেন মহাশয় হেসে বললেন,

‘উনি বাইরে রোগা, কিন্তু ভিতরে দারোগা।’

.

.

রজনীকান্ত সেনকে কান্তকবি বলা হত। গান ও কবিতা রচনায় তিনি যথেষ্ট পারদর্শী ছিলেন। কবি রসময় লাহা ছাইভস্ম নামে একটি বই লিখেছিলেন। রজনীকান্তকে তিনি সেটি উপহার দেন। কান্তকবিও তাঁর কবিতার বই অমৃত রসময় লাহার হাতে তুলে দিয়ে বলেন,

‘ছাই ছাইভস্ম দিয়ে অমৃত নিয়ে যান।’

.

.

কোন এক সন্ধ্যায় বিখ্যাত লেখক জর্জ বার্নার্ড শ গেছেন এক শাস্ত্রীয় বাদদানুষ্ঠান শুনতে। সে ছিল ইতালিয়ান এক বিখ্যাত তারযন্ত্রবাদকের সম্মিলিত অনুষ্ঠান। বার্নার্ড শ’র সঙ্গী একসময় তাঁকে জানালেন, ‘এই শিল্পীরা একসঙ্গে বাজনা বাজিয়ে আসছেন গত বারো বছর ধরে।’ বার্নার্ড শ নিশ্চিত গলায় বললেন, ‘তা তো হবেই। আমরাই তো এখানে বসে আছি তারও আগে থেকে।’ প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine

সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *