শবরী রায়

যে শেখায় তাকে দেখিনি কোনদিন 

          অবয়বহীন

জানি আছে,  তাই নুয়ে আছি

.

উড়ে যাওয়া ছাদে

   শীত আসে দমকা

উঁকি দেয় ছাতিমের ডাল থেকে ফুল

   অলৌকিক গন্ধ

প্রতিবারই চমকে দেয় প্রেম

প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *