সব্যসাচী সরকার 

দূরে যেতে হলে একটা মনের লাঠি চাই

যেতে হলে, সঙ্গী চাই,যে কথা বুঝবে,বকবে,শুনবে

একবার চোখে মৃদু হাসবে

দূরে যেতে আর কিছু চাই না।

অবশ্য, শরীরী তন্ত্রে কিছু গোপন কথা আছে,ও সেইসব বোঝে।

বোঝে বলেই, নখ দেখায়,

আমি দূরে যেতে যেতে সেই নখ দেখতে চাই

ফুটে আছে ছোটবেলা,বড় বেলা,যৌবন…আর অদৃষ্টের অগোছালো কয়েকটি লাইন 

প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *