কাজী লাবণ্য

ঘুম ভাঙতেই দেখি আকাশ নেমে এসেছে জানালার পাশে 

মুগ্ধ বিস্ময়ে তাকিয়ে  থাকি- 

সেই অপার্থিব  দীপ্যমান  আলোর দিকে 

সমুদ্র গুল্ম  মাথায় নিয়ে 

দেবশিশুর খোলসে প্লাটিনাম

. 

আলোক বর্ষ প্রতীক্ষায় ছিলাম

কাউকে বলিনি, নিজেকেও না

লালন করেছি তোমায়,

অচেনা শিহরনের প্রতিটি শিরা উপশিরায়

. 

প্রেম এতো গহীন আর দুর্নিবার হতে পারে,

কাছে না এলে প্রতীতি 

জন্মাবে না তোমার 

.

দূর পথিক, এ কোন স্বপ্ন মায়া! নাকি, 

অলীক আলো-ছায়া !

. 

যে অপরাধে সেইন্ট বন্দিত্ব বরণ করেছিল,

সেই কারনে প্রতিটি পৃথিবীবাসীও বন্দী

. 

ব্লাক প্লাটিনাম, 

এসো বরণ করি বন্দিত্ব   

অপরাধী হই ভ্যালেনটাইন  অপরাধে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *