অনিরুদ্ধ চক্রবর্তী 

শীতকালীন যুদ্ধ দুয়ারে 

কফিন থেকে উঠে আসছে বর্ম 

আত্মগোপনকারী নকশালের মতো 

দুঃসাহসী সোয়েটার

. 

জ্যাকেটের জেনারেশন তাকে মান্ধাতা বলে 

এর বেশি কিছু বোঝে না

. 

দুর্বিনীত শীত মাঘের কত লড়াই হেরে গেছে 

সোয়েটারের কাছে 

.

মধ্যরাতের কনকনে হিম একমাত্র জানে 

মায়ের হাতের আদরের পাক 

উলের কাঁটায় জয়তু মন্ত্র বুনে দিত 

.

বেয়াড়া উত্তুরে হাওয়া শুধুমাত্র জানে 

বোতামে বোতামে লেগে আছে 

মায়ের আয়ুষ্মান স্নেহ চুম্বন

. 

জ্যাকেটের জেনারেশন তাকে মান্ধাতা বলে 

এর বেশি কিছু জানেও না । 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *