শম্পা সামন্ত

অনুচ্চারিত শব্দের নি:সার ঢেউ এর ভিতর যাই।

কালো আঁধার থেকে উড়ন্ত নিশাচর বেরিয়ে আসছে।

মিশে যাচ্ছে ঘুর্ণি বাতাসে।

নীল বিষমগ্ন শূন্যে ভেসে যাচ্ছে না বাচন ভঙ্গি।

.

পুরোনো ডাক টিকিটে গন্ধ টের পাই পুরোনো চিঠির,পোস্টাপিস, লেফাফা,স্মরণ।

ব্যথার মরশুমে বৃষ্টিরা অনিকেত ভাসে  সজল শূন্যতায়।

.

আমি এইসব শূন্যতার ব্যথা বুঝি।

অনুভব করি বিকেলের সূর্য গমন করছে গন্তব্যের গুহায়।

অথচ আমিই বেভুল পথিকের মতো নামি, হলুদ পাতায়। 

 অনিবার্য বৃষ্টিপাতের মতো মৃত্যুভয় টেনে আনছে নিচে।

.

দুর্যোগ মিশে যাচ্ছে উড়ন্ত লেফাফায়, পাখির নখের খাঁজে।

পুরোনো সভ্যতার মতো নিমগ্ন অন্য ইতিহাসে।

প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *