মোঃ আব্দুল রহমান

আমি খুবই জেদি মেয়ে 

কেবল আবদার ধরি 

পাশে থাকতে, কাছে আসতে 

বুঝতেই চাইনে আমার আবদার মূল্যহীন, তবুও…

.

তোমার ঔদ্ধত্যের স্রোতে ভাসে আমার আবদারের তরী 

অবহেলার পালগুলো পুরোনো, ভীষণ জরাজীর্ণ

ছেঁড়া আর ফাঁটা…

.

যেদিন তুমিও ক্লান্ত হবে,

সম্পর্কের পিপাসায় পিপাসিত হবে মন 

দুর্বল হবে দম্ভ আর অহমিকার হৃৎপিণ্ড 

ঝাঁপসা চোখে দেখবে-

আমার আবদারগুলো ভীষণ স্মৃতি চাড়া দেবে 

তখন, তখন ডাকবে আমায় 

দু চোখ বেয়ে ঝরবে 

কেবল নোনা জল অনর্গল, অবিচল…

প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *