শৌনক ঠাকুর

শূন্যতার শূন্যতম গর্ভে

আমি এক জন্মহীন ভাস্কর

নিজের ছায়াকেই খনন করে চলি

গাইতি আর কোদাল দিয়ে।

.

রক্ত ঝরে না

জেগে ওঠে শব্দহীন এক প্রত্নপ্রশ্ন

যার ব্যুৎপত্তি আজও অনাম্না।

.

ছেনি নয়

ব্যবহার করি বিস্মৃতির আলোকছায়া

হাতুড়ি নয়

হাতে নিয়েছি কেবল একটি শব্দহীন স্পন্দন

যা ধাক্কা দেয়

চেতনার শূন্য স্তম্ভে।

.

কাকে গড়ছি জানি না

ঈশ্বর, না নিজের অপ্রকাশিত দ্বৈত?

প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *